নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি চিকিৎসাসেবা নেই বললেই চলে। স্বাস্থ্যসেবাকে তৃণমূলে ছড়িয়ে দিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অধীনে আরো ৫টি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে চিকিৎসক না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়েছে। ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রের ৪টিতে চিকিৎসক পদায়িত থাকলেও ঐসব চিকিৎসকরা তাদের সুবিধাজনক স্থানে সংযুক্তি বা ডেপুটেশনে আছেন। আর অপর একটি উপস্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসক বিনা ছুটিতেই গত ৪ বছর যাবৎ অনুপস্থিত রয়েছেন।
শিরোনাম